Apan Desh | আপন দেশ

রাষ্ট্রীয় নৈশভোজে শি-ট্রাম্পের বন্ধুত্বের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রীয় নৈশভোজে শি-ট্রাম্পের বন্ধুত্বের বার্তা

ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও পেং লিয়ুয়ানকে সঙ্গে নিয়ে আয়োজিত এ নৈশভোজে দুই নেতার বক্তব্যে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা।

নৈশভোজে দেয়া বক্তব্যে শি জিনপিং পরিবর্তনশীল বিশ্বে যুক্তরাষ্ট্র ও চীনকে দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবে কাজ করার জন্য ‘নতুন পদ্ধতি’ গ্রহণের আহবান জানান। 

দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।

অন্যদিকে ট্রাম্প শি জিনপিংকে একটি টাকমাথা ঈগলের ভাস্কর্য উপহার দেন। 

আরও পড়ুন >< ভয়ে নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

বক্তব্যে চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্কের প্রশংসা করে ট্রাম্প বলেন, তারা ‘কখনোই এর চেয়ে ভালোভাবে একে অপরের সঙ্গে মানিয়ে চলেননি’।

নৈশভোজ শেষে উপস্থিত অতিথিদের হোয়াইট হাউসের নির্মাণাধীন বলরুম দেখানোর কথাও জানান ট্রাম্প।

এর আগে ট্রাম্প বলেছিলেন, দুই দেশের সামনে থাকা বিভিন্ন ইস্যুতে তিনি ও শি ‘অসাধারণ অগ্রগতি’ করেছেন। 

অন্যদিকে শি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রে চীনা কোম্পানিগুলোকে ন্যায্য আচরণের সুযোগ দেয়া হবে।

রাষ্ট্রীয় নৈশভোজে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের কয়েকজন প্রধান নির্বাহীও উপস্থিত ছিলেন। 

অতিথিদের তালিকায় ছিলেন টেসলার ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান এবং এনভিডিয়ার জেনসেন হুয়াং।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়