Apan Desh | আপন দেশ

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা, নিহত ৯

ছবি : সংগৃহীত

ইউক্রেনের একাধিক অঞ্চলে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। 

শনিবার (১২ সেপ্টেম্বর) এ হামলায় চালানো হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স।

নতুন এ হামলায় গত দুই মাসে ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলায় জোরদার দিয়েছে। এর পাশাপাশি ইউক্রেনও দূরবর্তী রাশিয়ান জ্বালানি সুবিধা ও গুদামে আঘাত হেনেছে।

আরও পড়ুন: সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত

এ বিষয়ে টেলিগ্রামের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি। তিনি বলেন, শনিবার সকাল থেকে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৫০০টি ড্রোন মোতায়েন করেছে। সীমান্তে সাফল্য না পেয়ে রাশিয়া যুদ্ধের সীমানা অর্থনীতিতে প্রসারিত করেছে।

তিনি আরও বলেন, তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট। মানুষকে যুদ্ধকালীন পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করে এমন প্রতিটি স্থাপনা ধ্বংস করছে। ইউক্রেনের অর্থনীতিকে অচল করা এবং আমাদের প্রতিরোধ ভেঙে দিতে চাইছে।

হামলায় বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, রুশ বাহিনী জাপোরিজিয়া, দানিপ্রো এবং ক্রিভি রিহের একাধিক ইস্পাত কারখানা ও শিল্প কমপ্লেক্সে সফল আঘাত হেনেছে। 

তবে নিরপেক্ষভাবে এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়