Apan Desh | আপন দেশ

ইমরান খানের ৩ বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৩, ২১ সেপ্টেম্বর ২০২৬

ইমরান খানের ৩ বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোনকে আটক করেছে পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর দলটির দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী লং মার্চের কর্মসূচি। এর আগেই তাদের আটক করা হয়েছে। 

এ অবস্থায় দেশটির রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ইমরানের ২ বোন ডা. উজমা খান ও নুরিন নিয়াজিকে আটক করা হয়। এর এক দিন আগে রোববার (২০ সেপ্টেম্বর) আরেক বোন আলিমা খানকে আটক করে পুলিশ।

উজমা ও নুরিনকে পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের আওতায় আটক করা হয়। 

আরও পড়ুন: ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

আদেশে বলা হয়, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসমাবেশের মাধ্যমে পিটিআই কর্মীদের সংগঠিত করছিলেন। জনশৃঙ্খলার জন্য সম্ভাব্য হুমকি তৈরি করছিলেন।

আদেশে গত ৯ মে সংঘটিত বিক্ষোভে তাদের কথিত সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে কর্মীদের উসকানি দেয়া এবং সরকারি ও জনসাধারণের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে।

পাঞ্জাবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী, উজমা ও নুরিনকে লাহোরের কোট লাখপত কারাগারে রাখার কথা বলা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়