Apan Desh | আপন দেশ

ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৮, ৩০ জুলাই ২০২৬

ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

মার্কিন সিনেটে বিপুল সমর্থনে পাস হয়েছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও তেল ক্রেতা দেশগুলোর ওপর চড়া শুল্ক আরোপ-সংক্রান্ত বহু আলোচিত দ্বিদলীয় বিল। 

সম্প্রতি প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে নামাঙ্কিত এ বিলটি সিনেটের ভোটাভুটিতে ৮৬-১২ ব্যবধানে জয়ী হয়ে একটি বড় ধাপ অতিক্রম করেছে।

আইনটি চূড়ান্ত অনুমোদন পেলে রাশিয়া থেকে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস কেনা শীর্ষ দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর একচ্ছত্র ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বিলটি বাস্তবায়িত হলে বিশেষ করে ভারত ও চীনের মতো দেশগুলো বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়তে যাচ্ছে। তবে যেসব দেশ তাদের মোট প্রাকৃতিক গ্যাস আমদানির ১৫ শতাংশের কম অংশ রাশিয়া থেকে আনে এবং সেই নির্ভরতা আরও কমানোর প্রক্রিয়ায় রয়েছে, তাদের জন্য কিছুটা ছাড়ের সুযোগ রাখা হয়েছে।

বিলটিতে ট্রাম্পের পরামর্শে ইরানের জ্বালানি ও অস্ত্র খাতে অর্থায়ন সীমিত করার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার পরিধিও বাড়ানো হয়েছে। পাশাপাশি রাশিয়ার সরকারি কর্মকর্তা, প্রভাবশালী ধনকুবের, আর্থিক প্রতিষ্ঠান এবং নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত তাদের 'শ্যাডো ফ্লিট' বা ছায়া ট্যাংকারগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার বিধান যুক্ত করা হয়েছে। 

বিলটির মূল লক্ষ্য হলো রাশিয়ার জ্বালানি রফতানির আয় কমিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ অর্থায়নের সক্ষমতা পঙ্গু করে দেয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্যাপিটল হিল পরিদর্শনের সময়ই বিলটি মার্কিন সিনেটে এই সাফল্য পায়। ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের বড় অংশের সমর্থনে এ বিল পাস হলেও কিছু ডেমোক্র্যাট সদস্য ট্রাম্পকে দেয়া এ শুল্ক আরোপের একক ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

তাদের মতে, এতে মার্কিন বাজারে পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে।

আরও পড়ুন : আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

সিনেটে অগ্রগতির মুখ দেখলেও বিলটি এখনো পূর্ণাঙ্গ আইনে পরিণত হয়নি। সিনেটের চূড়ান্ত পাসের পর এটি মার্কিন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। তবে প্রতিনিধি পরিষদ বর্তমানে গ্রীষ্মকালীন বিরতিতে থাকায় আগামী সেপ্টেম্বরের আগে বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য সেখানে উত্থাপনের সম্ভাবনা কম।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ