Apan Desh | আপন দেশ

৪ মাস পর জনসমক্ষে খামেনির মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩০, ৩ জুলাই ২০২৬

৪ মাস পর জনসমক্ষে খামেনির মরদেহ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ৪ মাস পর জনসমক্ষে আনা হয়েছে।

রাজধানীর গ্র্যান্ড মোসাল্লায় খামেনিসহ তার পরিবারের পাঁচ সদস্যের কফিন ঘিরে এখন গভীর শোকের ছায়া।

আগামী ৯ জুলাই মাশহাদে দাফন পর্যন্ত তেহরান, কোম এবং ইরাকের পবিত্র শহরগুলোতে চলবে এ আনুষ্ঠানিকতা। প্রায় ১০০ দেশের প্রতিনিধি ও অগণিত মানুষের উপস্থিতি ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে পুরো তেহরান।

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সপরিবারে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চার মাস প্রতীক্ষার পর অবশেষে জনসমক্ষে তার মরদেহ।

শুক্রবার (০৩ জুলাই) তেহরানের ইমাম খোমেনী গ্র্যান্ড মোসাল্লায় নেয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো তার কফিন। খামেনির পাশাপাশি একই হামলায় প্রাণ হারানো তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং ১৪ মাস বয়সী নাতনির কফিনও রাখা হয় সেখানে। 

প্রিয় নেতা ও তার স্বজনদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মোসাল্লায় ভিড় করছেন লাখো মানুষ।

ইরানের ৪৭ বছরের ইতিহাসে খামেনির বিদায়কে অন্যতম বড় ঐতিহাসিক ও রাজনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। ৪ জুলাই তেহরানে মূল জানাজা ও রাষ্ট্রীয় বিদায় শেষে তার কফিন নিয়ে যাওয়া হবে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর কোমে। 

আরও পড়ুন : বাড়ল জ্বালানি তেলের দাম

এরপর শিয়া মুসলমানদের পবিত্র দুই শহর ইরাকের নাজাফ এবং কারবালায় সম্পন্ন হবে বিশেষ ধর্মীয় আচার। সবশেষে কফিন আবারও ইরানে এনে ৯ জুলাই জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে চূড়ান্ত দাফন সম্পন্ন হবে খামেনির।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়