ছবি: সংগৃহীত
পাকিস্তান অধিকৃত কাশ্মিরের মুজাফফরাবাদের কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি পাকিস্তানের সামরিক বাহিনীর বলে জানা গেছে। বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বুধবার (১০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা বলেছে, উড্ডয়নের সময় কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা সব কর্মকর্তা ও সেনাসদস্য শাহাদাত বরণ করেছেন। কেউ বেঁচে নেই।
তবে ওই উড়োজাহাজে সামরিক বাহিনীর কতজন সদস্য ছিলেন বিষয়ে কোনও তথ্য জানায়নি পাক আইএসপিআর। উদ্ধার ও অনুসন্ধানকারী বিভিন্ন দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছেন।
আরও পড়ুন <<>> মধ্যপ্রাচ্যের মাস্তান এখন মৃত: ইরানকে ট্রাম্প
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর। দেশটির সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনির এবং সেনাবাহিনীর সব স্তরের কর্মকর্তা-সদস্যরা বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































