Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে একাধিক স্কুলের নতুন ভবন উদ্বোধন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কালীগঞ্জে একাধিক স্কুলের নতুন ভবন উদ্বোধন

ছবি: আপন দেশ

কালীগঞ্জ উপজেলার অবকাঠামো উন্নয়নকে গতিশীল করতে একাধিক স্কুলের নতুন ভবন উদ্বোধন ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসুচী পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের এমপি একেএম ফজলুল হক মিলন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুর-৫ আসনের এমপি একেএম ফজলুল হক মিলন শিক্ষা অবকাঠামোর উদ্বোধন ও উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন।

শিক্ষা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে উপজেলার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। পরে তিনি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জুগুলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয় এর নতুন ভবনের উদ্বোধন করেন। বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকার বেলাই বিলে পোনা মাছ অবমুক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম ও কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন। 

আরও পড়ুন<<>>হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০

একাধিক অনুষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে এমপি ফজলুল হক মিলন কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন নিয়ে তার ভাবনা তুলে ধরেন। এমপি বলেন, আধুনিক ও সমৃদ্ধ কালীগঞ্জ গড়ে তুলতে হলে মানুষের মৌলিক চাহিদা স্বাস্থ্য, শিক্ষা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালসহ স্বাস্থ্যকেন্দ্রগুলোর উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধির কার্যকর উদ্যোগ নেয়া হবে।
 
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম সাকিল, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আশরাফী হাবিবুল্লাহ ও আলমগীর হোসেন স্বপন, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহিম প্রধান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রমুখ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়