ছবি : আপন দেশ
দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৩ দশমিক ৪৬ পয়েন্ট। একই সঙ্গে বেড়েছে ডিএসইএস ও ডিএস৩০ সূচক।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জান গেছে, মঙ্গলবার দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৯৩ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৭২ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ১৬ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১ হাজার ৯৩ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ২৪ দশমিক ৮৯ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ বেড়ে ২ হাজার ৮৭ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন <<>> সূচকের পতনে লেনদেন ৪৮৬ কোটি টাকা
এদিন ডিএসইতে মোট ১ লাখ ৫২ হাজার ৪২১টি লেনদেন হয়েছে। এসব লেনদেনে ১৭ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ২৩৯টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।
দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৪ কোটি ৮৬ লাখ টাকা।
এদিন বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৩৬টির শেয়ারদর বেড়েছে, ২১টির কমেছে এবং ৩৭টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
অর্থাৎ, দিন শেষে ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারদরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে এবং এর ফলে প্রধান সূচকেও উল্লেখযোগ্য উত্থান হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































