Apan Desh | আপন দেশ

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় নিল না ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৩, ৮ জুন ২০২৬

আপডেট: ১০:১৩, ৮ জুন ২০২৬

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় নিল না ইরান

ছবি : সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে আল-খার্জ বিমানঘাঁটিতে বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। প্রিন্স সুলতান বিমানঘাঁটি নামেও পরিচিত এ সামরিক স্থাপনাটিতে সোমবার (০৮ জুন) সকালে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করা হয়। এর কিছুক্ষণ পরই সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল।

এ ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়, সোমবার সৌদি আরবে তারা কোনো হামলা চালায়নি। 

সরকারি বার্তাসংস্থা আইআরআইবিকে দেয়া এক বক্তব্যে ইরানের এক সামরিক কর্মকর্তা বলেন, ‘সৌদি আরবের আল-খার্জ ঘাঁটিতে ইরান কোনো হামলা চালায়নি।’

এর আগে, রোববার (০৭ জুন) যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে অন্তত ১০টি মিসাইল নিক্ষেপ করে। এরপর সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইসফাহানসহ তিনটি শহরে পাল্টা মিসাইল হামলা চালায়।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি মিসাইল নিক্ষেপ করা হয়। ইসরায়েল থেকে ইয়েমেনের দূরত্ব অনেক হলেও হুতি গোষ্ঠী সেখান থেকেই এ হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন : দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়ের আভাস

ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানায়, ইয়েমেন থেকে ছোড়া মিসাইলটি প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। তবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় একজন ব্যক্তি আঘাত পান। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়