Apan Desh | আপন দেশ

আমি কথা মতোই নেতানিয়াহু কাজ করবেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২২:৫৮, ২০ মে ২০২৬

আপডেট: ২৩:০১, ২০ মে ২০২৬

আমি কথা মতোই নেতানিয়াহু কাজ করবেন: ট্রাম্প

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে কোনও চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের কোনও ‘তাড়াহুড়ো নেই’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু তার নির্দেশনা অনুযায়ীই কাজ করবেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ইরানের ওপর সম্ভাব্য হামলা নিয়ে সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে তার কী আলোচনা হয়েছে।

জবাবে ট্রাম্প বলেন, তিনি ঠিক আছেন। আমি তাকে যা করতে বলবো, তিনি সেটাই করবেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি খুবই ভালো একজন মানুষ। আমি যা চাইবো, তিনি সেটাই করবেন। তিনি একজন চমৎকার লোক। ভুলে যাবেন না, তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী ছিলেন।

আরও পড়ুন <<>> ‘আবার হামলা চালালে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে’

হরমুজ প্রণালি খুলে দেয়া এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে ইরানের সঙ্গে সীমিত চুক্তিতে পৌঁছাতে রাজি আছেন কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি কোনও তাড়া অনুভব করছেন না।

তার ভাষায়, আমাদের প্রণালিটি খুলে দিতে হবে, যা খুব দ্রুতই খুলে দেয়া হবে। তাই আমরা এটিকে একটি সুযোগ দেবো। আমার কোনও তাড়াহুড়ো নেই।

তিনি আরও বলেন, সবাই বলছে মধ্যবর্তী নির্বাচন চলে আসছে। কিন্তু আমার কোনও তাড়া নেই। আদর্শগতভাবে আমি চাই অনেক মানুষের মৃত্যুর বদলে খুব কম মানুষের মৃত্যু হোক।

চলতি সপ্তাহে ইরানের ওপর মঙ্গলবার (১৯ মে) নির্ধারিত সামরিক হামলা বাতিলের ঘোষণা দেয়ার পর থেকেই তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধান নিয়ে ভিন্ন ভিন্ন সময়সীমার ইঙ্গিত দিয়ে আসছেন ট্রাম্প।

এর আগে তিনি বলেছিলেন, তিনি দুই বা তিন দিন কিংবা একটি সীমিত সময় অপেক্ষা করতে পারেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়