Apan Desh | আপন দেশ

মন্দিরের দেয়াল ধসে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৩, ১৩ মে ২০২৬

মন্দিরের দেয়াল ধসে নিহত ৬

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলায় প্রবল বাতাস ও ভারি বৃষ্টির কারণে একটি মন্দির প্রাঙ্গণের দেয়াল ও টিনের চাল ধসে পড়েছে। এ ঘটনায় ছয় ভক্ত নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তরা।

জানা যায়, পশ্চিম মহারাষ্ট্র জেলার জাঠ তহসিলের মোথেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটনাটি ঘটেছে। প্রতি মঙ্গলবার সাধারণত বিপুল সংখ্যক ভক্ত মন্দিরে আসেন।

সাংলির পুলিশ সুপার তুষার দোশি বলেন, মন্দির প্রাঙ্গণে প্রায় ৩৫০ জন ভক্ত ছিলেন। সন্ধ্যায়, প্রবল ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টি এলাকাটিতে আঘাত হানলে ভক্তরা একটি দেয়াল ঘেঁষে এবং টিনের নিচে আশ্রয় নেন। দেয়াল ও টিনের ছাউনিগুলো হঠাৎ ধসে পড়লে ভক্তরা আটকা পড়েন।

আরও পড়ুন <<>> ট্রাম্পের চীন সফর: বেইজিংকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলল তেহরান

এ ধসে ছয় ভক্ত নিহত ও আরও ১২ থেকে ১৪ জন আহত হয়েছেন বলে জানান তুষার।

আহত ভক্তদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের