Apan Desh | আপন দেশ

ট্রাম্পের চীন সফর: বেইজিংকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলল তেহরান

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৯, ১৩ মে ২০২৬

আপডেট: ২০:২০, ১৩ মে ২০২৬

ট্রাম্পের চীন সফর: বেইজিংকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলল তেহরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ সফরে চীন এসেছেন। ঠিক এ মুহূর্তে চীনের সঙ্গে নিজেদের সম্পর্ক নিয়ে গভীর আত্মবিশ্বাস ও স্থিতি বজায় রাখার ইঙ্গিত দিলো তেহরান। 

ইরানের সরকার বর্তমানে বেইজিংয়ের সঙ্গে তাদের কূটনৈতিক ও কৌশলগত সমীকরণ নিয়ে আগের চেয়েও বেশি আশাবাদী। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা চীনকে একটি ‘কৌশলগত অংশীদার’ এবং ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন। যার মাধ্যমে তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্য নির্ধারণ করেছেন।

সম্প্রতি চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদুররেজা রহমানি ফাজলি এ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে যেকোনো সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে হলে তা অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে হবে।

আরও পড়ুন <<>>তাইওয়ানে অস্ত্র বিক্রি না করার আহবান চীনের

তিনি জোর দিয়ে জানান, এ ধরনের চুক্তির স্থায়িত্ব নিশ্চিত করতে হলে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর রাষ্ট্রগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট গ্যারান্টি বা নিশ্চয়তা থাকতে হবে। এ প্রেক্ষাপটে তিনি বিশেষ করে চীন ও রাশিয়ার নাম উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ফাজলির মতে, ইরান এবং এ অঞ্চলের অন্যান্য দেশের কাছে চীনের যে বিশেষ অবস্থান ও গ্রহণযোগ্যতা রয়েছে, তাতে বেইজিং অনায়াসেই যেকোনো আন্তর্জাতিক চুক্তির প্রধান জামিনদার বা গ্যারান্টর হিসেবে ভূমিকা পালন করতে পারে। 

তেহরান মনে করছে, কেবল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নয়, বরং চীনের মতো বড় শক্তির মধ্যস্থতা ও নিশ্চয়তা থাকলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি বা সমঝোতা সম্ভব।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের