ছবি : আপন দেশ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকলেও ঈদ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসাধারণের কেনাকাটার সুবিধার কথা বিবেচনা করে আজ (১২ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে নির্দেশনা পাঠানোর জন্য মন্ত্রিপরিষদ সচিবের নিকট চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
আরও পড়ুন <<>> সরকার স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাবে: প্রতিমন্ত্রী
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































