Apan Desh | আপন দেশ

নেপালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৮, ১১ মে ২০২৬

আপডেট: ১২:০৯, ১১ মে ২০২৬

নেপালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন

ছবি: সংগৃহীত

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজের চাকায় আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে জরুরি দরজা ব্যবহার করে সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১১ মে) সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২৬ ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু আসছিল। অবতরণের সময় ডান পাশের চাকার অংশে আগুন লাগে। এরপর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে যাত্রীদের বের করে আনা হয়।

আরও পড়ুন <<>> ইউরেনিয়ামের কাছে গেলে উড়িয়ে দেয়া হবে: ট্রাম্প

বিমানবন্দর নিরাপত্তা বিভাগের এসপি রাজকুমার সিলাওয়াল এএনআইকে টেলিফোনে বলেন, টিকে-৭২৬ ফ্লাইটটি ইস্তাম্বুল থেকে কাঠমান্ডু আসছিল। অবতরণের সময় বিমানের চাকার অংশে আগুন লাগে। ফায়ার ইঞ্জিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে মোট ২৭৮ জন যাত্রী এবং ১১ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে জাতিসংঘের কয়েকজন কর্মকর্তাও ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়