Apan Desh | আপন দেশ

অর্ধকোটি টাকার সিগারেট পাচারের সময় বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৯, ১৯ এপ্রিল ২০২৬

অর্ধকোটি টাকার সিগারেট পাচারের সময় বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় বিদেশি সিগারেট পাচারের সময় এক বাংলাদেশি ব্যবসায়ী আটক হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সকালে রাজধানী কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিদেশি সিগারেট পাচারের চেষ্টাকালে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা এক বিদেশি যাত্রীকে আটক করেন। তার কাছ থেকে উদ্ধার হওয়া সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ লাখ রুপি।

বিমানবন্দর সূত্র জানায়, আটক ব্যক্তি ৩৬ বছর বয়সী এক বাংলাদেশি ব্যবসায়ী। তিনি থাই এয়ারওয়েজের টিজি-৩০৭ ফ্লাইটে করে ব্যাংকক থেকে শ্রীলঙ্কায় আসেন। স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে তিনি দেশটিতে প্রবেশ করেন।

আরও পড়ুন <<>> ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব

বিমানবন্দরের ‘গ্রিন চ্যানেল’ দিয়ে বের হওয়ার চেষ্টা করেন তিনি। সাধারণত যেসব যাত্রীর কাছে শুল্কযোগ্য পণ্য থাকে না, তারা এ পথ ব্যবহার করেন। ওই পথ দিয়ে পার হওয়ার সময়ই শুল্ক কর্মকর্তারা তাকে আটক করেন।

পরে তার সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৭০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। মোট সিগারেটের সংখ্যা ছিল ৩৪ হাজার পিস। জিজ্ঞাসাবাদ শেষে পুরো চালানটি জব্দ করা হয়।

এ ঘটনায় ওই বাংলাদেশি ব্যবসায়ীকে ১ লাখ রুপি জরিমানা করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করেনি শ্রীলঙ্কান কর্তৃপক্ষ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়