Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৮, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত কোনো চুক্তি থেকে তারা অনেক দূরে রয়েছেন বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। জাতীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ডন নিউজ।

ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, আমরা এখনো চূড়ান্ত পর্যায়ের আলোচনার কাছাকাছি নই। 

বাঘের গালিবাফ বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু এখনো অনেক ফাঁকফোকর রয়েছে এবং কিছু মৌলিক বিষয় অমীমাংসিত রয়ে গেছে।

আরও পড়ুন<<>>যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ

তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ইরান এখনও গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

ইরানি স্পিকার বলেন, আমরা যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে থাকি, তাহলে তা শুধু এই কারণে যে তারা আমাদের শর্তগুলো মেনে নিয়েছে।

তিনি আরও বলেন, শত্রুপক্ষ তাদের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে চেয়েছিল। তাই নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি, এবং এ ক্ষেত্রে আলোচনা (নেগোশিয়েশন) হচ্ছে সংগ্রামেরই একটি অংশ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ