Apan Desh | আপন দেশ

টাঙ্গাগাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে আলোচনা সভা

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৯, ১৫ অক্টোবর ২০২৬

টাঙ্গাগাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে আলোচনা সভা

ছবি: আপন দেশ

দৃষ্টি যেখানে সীমিত,সম্ভাবনা সেখানে সীমাহীন-এ প্রতিপাদ্যকে সামনে রেখে  টাংগাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টাঙ্গগাইল জেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসক হল রুমে সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

​প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্বজুড়ে দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়। অনুষ্ঠানের বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 

আরও পড়ুন<<>>পুলিশ কুপানো মিরাজ গ্রেফতার

সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন  দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা, স্বাবলম্বিতা, আত্মমর্যাদা এবং সমাজে তাদের সমান অধিকার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। তাদের অবকাঠামোগত পথচলা সহজ ও নিরাপদ করা আমাদের দায়িত্ব। ​দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত নির্বিঘ্ন করতে নগরায়ন ও রাস্তাঘাট নির্মাণে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়