Apan Desh | আপন দেশ

যুব উন্নয়নের স্থগিত পরীক্ষা কাল, ৫ প্রশ্ন ফাঁসকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৪০, ১৫ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৪১, ১৫ অক্টোবর ২০২৬

যুব উন্নয়নের স্থগিত পরীক্ষা কাল, ৫ প্রশ্ন ফাঁসকারী গ্রেফতার

ফাইল ছবি, আপন দেশ

যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায়।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল অধিদফতর। কিন্তু পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নজরে আসায় কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত করে। প্রশ্ন ফাঁসের ঘটনায় পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে। 

বর্তমান সরকারের আমলে এটি ছিল প্রশ্ন ফাঁসের প্রথম ঘটনা। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাঁচজনকে গ্রেফতারর করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। 

আরও পড়ুন<<>>প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের নতুন তারিখ ঘোষণা

স্থগিত হওয়া পর পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়। পরীক্ষার্থীদের পরীক্ষার আনুষঙ্গিক তথ্য ইতোমধ্যে মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে।

ইতোমধ্যে চাকরি প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে রাজধানীতে এসেছে। স্থগিত হওয়া এ নিয়োগ পরীক্ষায় পদের সংখ্যা ছিল ২৪২টি। যার বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ চাকরিপ্রার্থী।

এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহবায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

আপন দেশ/এবি/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়