Apan Desh | আপন দেশ

হরমুজ নিয়ে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহবান চীনের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৩, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ২৩:২৮, ১৩ এপ্রিল ২০২৬

হরমুজ নিয়ে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহবান চীনের

উপসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সম্ভাব্য অবরোধের হুমকির প্রশ্নে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহবান জানিয়েছে চীন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায়  সোমবার (১৩ এপ্রিল) এ আহবান জানালেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কু চিয়াখুন।

মুখপাত্র বলেন, গুরুত্বপূর্ণ এ জলপথ নিরাপদ, স্থিতিশীল ও অবাধ রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবার অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত।

একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ নিশ্চিত করতে চীন সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়