Apan Desh | আপন দেশ

হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৩, ১২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:১১, ১২ এপ্রিল ২০২৬

হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানের হাতেই রয়েছে এবং এ পথ দিয়ে যেতে হলে অবশ্যই টোল দিতে হবে বলে জানিয়েছেন ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার হাজী বাবাই। তিনি জানান, তবে পাকিস্তানে ইরানের সঙ্গে কয়েক ঘণ্টার আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালির বিষয়ে কোনো কথা উল্লেখ করেননি।

এ গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চলাচল করে, তা আলোচনায় একটি বিতর্কিত বিষয় ছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কার্যকর থাকা শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির একটি মূল অংশ ছিল এ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা।

আরও পড়ুন <<>> আফগানিস্তানে পিকনিক স্পটে হামলা, নিহত বেড়ে ১১

ইসলামিক প্রোপাগেশন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত মেহরস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার হাজী বাবাই বলেছেন যে, এ প্রণালি তেহরানের জন্য একটি রেড লাইন। প্রণালি সম্পূর্ণরূপে ইরানের হাতে রয়েছে এবং এর টোল অবশ্যই ইরানের মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের