Apan Desh | আপন দেশ

আফগানিস্তানে পিকনিক স্পটে হামলা, নিহত বেড়ে ১১

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:০২, ১২ এপ্রিল ২০২৬

আফগানিস্তানে পিকনিক স্পটে হামলা, নিহত বেড়ে ১১

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমাঞ্চলীয় হেরাতের ইনজিল জেলার দেহ মেহরি গ্রামের কাছে শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা হঠাৎ গুলি চালায়। সাধারণত শুক্রবারে ওই বিনোদনকেন্দ্রে মানুষের ভিড় বেশি থাকে।

হেরাতের এক চিকিৎসক জানান, নিহত ব্যক্তিরা সবাই শিয়া মুসলিম। তারা একটি স্থানীয় মাজার এলাকায় পিকনিক করতে গিয়েছিলেন।

হেরাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি বলেন, স্থানীয় সময় বেলা ৩টার দিকে সাধারণ মানুষের ওপর এ হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে চারটি মরদেহ এবং দুই নারীসহ ১৫ জন আহত ব্যক্তিকে হেরাত আঞ্চলিক হাসপাতালে নেয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন, হামলার স্থানটি শিয়া অধ্যুষিত এলাকা এবং সেখানে একটি শিয়া মাজার রয়েছে। যেখানে প্রতিদিন বহু মানুষ সমবেত হয়।

এদিকে নিরাপত্তা বাহিনী এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

আরও পড়ুন : অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির

আফগানিস্তানে সংখ্যালঘু শিয়া মুসলিমরা অতীতেও একাধিকবার হামলার শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়