Apan Desh | আপন দেশ

বাংলাদেশসহ ১৭ দেশে পুনরায় ফ্লাইট চালু এয়ার অ্যারাবিয়ার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩০, ১১ এপ্রিল ২০২৬

বাংলাদেশসহ ১৭ দেশে পুনরায় ফ্লাইট চালু এয়ার অ্যারাবিয়ার

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক (ইউএই) বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম সীমিত পরিসরে চালু করেছে।

শনিবার ( ১১ এপ্রিল) ইউএই থেকে ফ্লাইট কার্যক্রম শুরু হয়।

এয়ার অ্যারাবিয়া জানায়, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শারজাহ, আবুধাবি এবং রাস আল খাইমাহ থেকে ১৭টি দেশের মোট ৪৯টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালিত হবে। পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যতা রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিঘ্নের পর সংস্থাটি ধাপে ধাপে আবার কার্যক্রম শুরু করার চেষ্টা করছে। এয়ারলাইন্সটির অন্তর্ভুক্ত গন্তব্যগুলোর মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ইউরোপ রয়েছে বাংলাদেশও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন : সংরক্ষিত নারী আসনে কারা প্রার্থী হবেন, জানালেন রিজভী

যাত্রীদের বিষয়ে সংস্থাটি জানায়, আগে যাদের ফ্লাইট বাতিল হয়েছে, তারা পুনরায় বুকিং করতে পারবেন। তবে কেবল তারাই এ সুবিধা পাবেন, যারা আগে তারিখ পরিবর্তন বা অর্থ ফেরতের সুবিধা গ্রহণ করেননি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিষয়টি সংস্থার পক্ষ থেকে সরাসরি জানানো হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের