কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ উত্তেজনার মুখে সংঘাতের সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহবান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
বিশেষ করে ইরানের বেসামরিক নাগরিক বা বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে কোনও ধরনের হামলা না চালানোর জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (০৭ এপ্রিল) টরন্টোর বাইরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এক প্রশ্নের জবাবে কার্নি এ আহবান জানান।
কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডা আশা করে যে এ সংঘাতের প্রতিটি পক্ষ আন্তর্জাতিক আইন এবং যুদ্ধের নিয়মগুলো মেনে চলবে। এর অর্থ হলো, কোনোভাবেই বেসামরিক নাগরিক বা বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা যাবে না।
আরও পড়ুন<<>>‘হতাশায় ভুগছেন ট্রাম্প’
কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা এ যুদ্ধে লিপ্ত সব পক্ষকে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য আহবান জানাচ্ছি।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্ক কার্নির সম্পর্ক সব সময় মসৃণ ছিল না। এর আগে ট্রাম্প কানাডার সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিলে কার্নি তার কঠোর সমালোচনা করেছিলেন। তবে এ যুদ্ধের শুরুর দিকে কার্নি ইরানের ওপর মার্কিন হামলার বিষয়ে কিছুটা ‘আক্ষেপ নিয়ে’ সমর্থন জানিয়েছিলেন। ওই সময় তিনি মন্তব্য করেছিলেন যে, এ সংঘাত বিশ্বব্যবস্থা ভেঙে পড়ার একটি চরম উদাহরণ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































