Apan Desh | আপন দেশ

পাকিস্তানে কয়লা খনি বিস্ফোরণে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২০, ৩১ জুলাই ২০২৬

আপডেট: ১৬:২১, ৩১ জুলাই ২০২৬

পাকিস্তানে কয়লা খনি বিস্ফোরণে নিহত ৩২

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৩২ শ্রমিক নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) এ বিষয়ে বিবৃতি দিয়েছেন প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এতে বলা হয়, তাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই খনিতে কাজ করছিল ৩৬ শ্রমিক। বিস্ফোরণের পর এ পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। তারপরও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে উদ্ধারকারীদের দল।

আরও পড়ুন <<>> ভারতে বসে শেখ হাসিনার রাজনীতির সুযোগ নেই: ভারত

জানা গেছে, গত বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী কোয়েটার নিকটবর্তী সোরাঞ্জের একটি কয়লা খনিতে ভয়াবহ এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মিথেন গ্যাস জমে যাওয়ায় এ বিস্ফোরণ হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়