ছবি: আপন দেশ
মনজুরুল ইসলাম মেঘ প্রযোজিত ছয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সিনেমাকিং লিমিটেডের ব্যানারে নির্মিতি সিনেমাগুলি চলচ্চিত্র সার্টিফিকেশন সনদের জন্য জমা হয়েছে।
বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ড সূত্র তথ্য নিশ্চিত করেছে।
সিনেমাকিং এর অভিষেক রাজকীয় ভাবে হয়েছে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এতদিন সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করেছে, এ বছর উৎসবটির ৭ম আসর হবে আগামী ডিসেম্বরে। তার আগেই ছয়টি সিনেমা প্রযোজনা করে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবেও আত্নপ্রকাশ করলো।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন ইতোপূর্বে কখনোই কোন প্রযোজক (একক) এক সাথে তার প্রযোজিত ছয় সিনেমা একই দিনে সার্টিফিকেশনের জন্য জমা দেয়নি, এটা রেকর্ড।
মনজুরুল ইসলাম মেঘ প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রগুলি হলো-
(ক) পরিনাম- Payback পরিচালক মঈনউদ্দিন খান, (খ) রঙ্গশালা- The Madness Room পরিচালক পীযুক কান্তি সেন, (গ) রক্ত পিপাসা- Bloodthirst পরিচালক সজিব হোসেন, (ঘ) রসু খাঁ- Once upon a serial killer পরিচালক মিজানুর রহমান লাবু, (ঙ) পাহাড়ের আর্তনাদ- Cry of the hills পরিচালক মিজানুর রহমান লাবু, (চ) বনদস্যু- Bandit of the Forest পরিচালক মিজানুর রহমান লাবু।
এদিকে প্রথম ৩ জন পরিচালকের এটাই প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাকিং লিমিটেড।
২০১৯-২০২০ অর্থ বছর সরকারী চলচ্চিত্র অনুদানের গেজেট ঘোষণার পরে জাল-জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে মনজুরুল ইসলাম নাম (পরিচালক) বাদ দেয়া হয়। চলচ্চিত্র সংশ্লিষ্টরা সে অন্যায়ের বড় জবাব ভাবছেন তার এ রেকর্ডকে।
চলচ্চিত্র মহলে জোর গুনজন চলছে, প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাকিং বছরে ১২টি সিনেমা প্রযোজনা করবে। এর মধ্যে ছয়টি সিনেমার পরিচালক হিসেবে সুযোগ পাবেন যারা ইতোপূর্বে পূর্ণদের্ঘ্য চলচ্চিত্র নির্মান করেনি।
আরও পড়ুন <<>> ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা
বর্তমানে ছয়টি সিনেমা সার্টিফিকেশন বোর্ডে জমা রয়েছে। এছাড়াও কয়েকটি সিনেমা নির্মানাধীন আছে বলে জানা গেছে।
এ ব্যাপারে মনজুরুল ইসলাম মেঘের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি, জানিয়েছেন আজ (৩১ জুলাই) আমার জন্মদিন। আপনারা আপাদত আমার জন্য আর্শিবাদ করুন, ভালো সংবাদ খুব শিঘ্রই জানাবো।
উল্লেখ্য, মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ময়না ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের মর্যাদাপূর্ণ ১০টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। সম্প্রতি মেঘ আমেরিকার একটি সিনেমায় পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন, খুব শিঘ্রই হলিউডের সিনেমা নির্মানের জন্য আমেরিকায় পাড়ি জমাবেন বলে জানা গেছে।
সিনেমাকিং লিমিটেডের পক্ষ থেকে প্রতিবেদককে জানানো হয়েছে, ছয়টি সিনেমার গল্পই বিষয় ভিত্তিক, আন্তর্জাতিক চাহিদার উপর ভিত্তি করে সিনেমাগুলি নির্মান করা হয়েছে। এ সিনেমাগুলি ছয়টি মহাদেশে প্রিমিয়ার হবে।
এছাড়াও এ প্রযোজনা প্রতিষ্ঠানে আটটি সিনেমা নিয়ে আট দিন ব্যাপী বাংলাদেশ সিনেফেস্ট নামে মালয়েশিয়া ও দুবাইয়ে দুটি প্রিমিয়ার হবে। সার্টিফিকেশন সনদ হাতে পাওয়ার পরে আনুষ্ঠানিকভাবে সকল সিনেমার পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের সাথে নিয়ে মিট দ্য প্রেস এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































