ছবি : সংগৃহীত
দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক মন্দার মেঘ কাটিয়ে এক নতুন যুগের সূচনা হল নেপালে। দেশটির ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন র্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নেপালের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে দেশি-বিদেশি উচ্চপদস্থ কূটনীতিক এবং সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাত্র ৩৫ বছর বয়সে নেপালের ইতিহাসে কয়েক দশকের মধ্যে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বালেন্দ্র।
চলতি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির (আরএসপি) প্রার্থী হিসেবে বিজয় লাভ করেছেন তিনি।
শাহের উত্থান নেপাল রাজনীতিতে পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং প্রথাগত এলিট শাসনের বিরুদ্ধে মানুষের ক্রোধ তার জনপ্রিয়তার মূল কারণ।
আরও পড়ুন<<>>ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলা স্থগিত ঘোষণা ট্রাম্পের
শপথ নেয়ার আগে তিনি দেশটির ভবিষ্যতকে কেন্দ্র করে আশাব্যঞ্জক একটি গান প্রকাশ করেন, যা কয়েক ঘণ্টার মধ্যে দুই মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।
২০০৯ সালে কাঠমান্ডুতে জন্ম নেয়া শাহ প্রাথমিকভাবে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেন। দক্ষিণ ভারতের কর্নাটকেও শিক্ষাজীবন সম্পন্ন করেন। ২০১৩ সালে জনপ্রিয় র্যাপ ব্যাটলে জয়ী হয়ে তিনি আলোচনায় আসেন। তাঁর জনপ্রিয় গান 'বালিদান' দুর্নীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সমালোচনামূলক বার্তা বহন করে।
শাহ ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে স্বাধীন প্রার্থী হিসেবে ভূমিধস বিজয় লাভ করেন। মেয়রের পদে থাকাকালীন তিনি শহর পরিচ্ছন্নতা, ঐতিহ্য সংরক্ষণ এবং দুর্নীতি দমনসহ নানা উদ্যোগ নিয়েছিলেন। এছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে তার পদক্ষেপ কিছু সমালোচনার মধ্যেও কার্যকর প্রভাব ফেলেছিল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































