Apan Desh | আপন দেশ

শপথ গ্রহণ

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে তিনি এ শপথ গ্রহণ করেন। সংসদ ভবনের নিজ কার্যালয়ে নুসরাতের শপথ বাক্য পাঠ করান সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (০৬ মে) দুপুর ১২টায় পর তিনি শপথ নেন। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৩:৫২ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ সংসদ সদস্য (এমপি) আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার (০৩ মে) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয় জানায়, রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথকক্ষে অনুষ্ঠানটি হয়। নবনির্বাচিত এ নারী জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পেলো। এর আগে, ৩০ এপ্রিল নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ করে।

০৯:৫২ পিএম, ৩ মে ২০২৬ রোববার

শপথ নিতে পারছেন না নুসরাত তাবাসসুম

শপথ নিতে পারছেন না নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। তবে ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের শপথ নিতে পারছেন না। রোববার (০৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এসব তথ্য জানান। নির্বাচন কমিশন জানিয়েছে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও গেজেট প্রকাশের আগে আইনি কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।

০৭:৪৭ পিএম, ৩ মে ২০২৬ রোববার

শপথ অনুষ্ঠানে আসছেন যেসব দেশের প্রতিনিধি

শপথ অনুষ্ঠানে আসছেন যেসব দেশের প্রতিনিধি

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। এরমধ্যে রয়েছেন, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল (পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগের ফেডারেল মন্ত্রী) ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও।

১০:১৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement