Apan Desh | আপন দেশ

ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০১:৪৪, ২১ মার্চ ২০২৬

ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ন্যাটো মিত্রদের কড়া ভাষায় আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে সরাসরি অংশ না নেয়া এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা না রাখার অভিযোগ তুলে তাদের ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২০ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো কার্যত দুর্বল হয়ে পড়েছে। তার দাবি, পারমাণবিক সক্ষমতা থাকা সত্ত্বেও ইরানকে মোকাবিলায় জোটের সদস্যরা সামনে আসেনি।

তিনি অভিযোগ করেন, যুদ্ধের সময় ঝুঁকি নিতে অনীহা দেখালেও এখন তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ন্যাটো দেশগুলো। অথচ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

ট্রাম্পের মতে, এ গুরুত্বপূর্ণ নৌপথ সচল রাখা তুলনামূলক সহজ সামরিক উদ্যোগ। এটি বাস্তবায়ন করা গেলে বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা ফিরতে পারত।

আরও পড়ুন <<>> বাবাকে পেছনে বসিয়ে ট্যাংক চালাচ্ছে কিম জং উনের মেয়ে

নিজের বক্তব্যে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সামরিকভাবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। ফলে অন্যান্য দেশের জন্য ঝুঁকিও কমে এসেছে।

এরপরও ন্যাটো মিত্রদের নিষ্ক্রিয়তায় হতাশা প্রকাশ করেন ট্রাম্প। শেষ পর্যন্ত তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এ অবস্থান ভবিষ্যতে মনে রাখা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়