Apan Desh | আপন দেশ

হরমুজ নিয়ন্ত্রণে নতুন আইন আনছে ইরান

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৮, ২৭ এপ্রিল ২০২৬

হরমুজ নিয়ন্ত্রণে নতুন আইন আনছে ইরান

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে সামরিক নিয়ন্ত্রণ আরও শক্ত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত আইনের মাধ্যমে প্রণালিটির পূর্ণ দায়িত্ব দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দিতে চায় তেহরান।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম বলেন, সেনাবাহিনী ইতোমধ্যেই প্রণালিটির নিয়ন্ত্রণে রয়েছে। তবে নতুন আইনের মাধ্যমে তারা এমন ক্ষমতা চায়, যাতে ‘শত্রু’ হিসেবে চিহ্নিত জাহাজগুলোর চলাচল বন্ধ করা যায়।

তিনি জানান, হরমুজ প্রণালি ব্যবহার করে যে রাজস্ব আয় হবে, তা নিজস্ব মুদ্রায় গ্রহণ করার পরিকল্পনাও রয়েছে ইরানের।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে আরও আলোচনার জন্য যুক্তরাষ্ট্র অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন <<>> ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় কাজ করবে রাশিয়া’

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে।

তার ভাষ্য, যুক্তরাষ্ট্র তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বলেই এখন নতুন করে আলোচনার আগ্রহ দেখাচ্ছে। তবে ইরান আলোচনায় বসবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং বিষয়টি বিবেচনায় রয়েছে।

এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরানের শীর্ষ কূটনীতিক আরও বলেন, সাম্প্রতিক পরিস্থিতি প্রমাণ করেছে যে ইরানের রাশিয়ার মতো শক্তিশালী মিত্র রয়েছে। এজন্য তিনি রাশিয়ার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়