ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত তখনকার সরকারের বড় ভুল ছিল। মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাকিব মনে করেন, এমন একটা ক্রিকেট পাগল দেশের বৈশ্বিক টুর্নামেন্ট মিস করায় সেটা ভক্ত এবং খেলোয়াড়দের ভীষণভাবে কষ্ট দিয়েছে। তিনি বলেন, আমার মনে হয় এটা বড় ক্ষতি। বাংলাদেশের ক্রিকেট বিবেচনায় এটা বড় মিস। কারণ দেশ হিসেবে আমরা খেলোয়াড়দের বিশ্বকাপে দেখার অপেক্ষায় থাকি।
আরও পড়ুন <<>> বৃষ্টিতে ভেসে গেল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি
তিনি বলেছেন, আমরা ক্রিকেট পাগল জাতি। আর তেমনই একটি দেশ হিসেবে বিশ্বকাপে অংশ না নেয়া আমাদের জন্য বড় মিস।
বর্তমান নিউজিল্যান্ড সিরিজ নিয়েও কথা বলেছেন সাকিব। তিনি বলেন, এ মুহূর্তে দল দুর্দান্ত খেলছে। তারা সবেমাত্র নিউজিল্যান্ডকে হারিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিও জিতেছে। তাই এ দলটি ভালো। আগে ব্যক্তিগত নৈপুণ্যে নির্ভর করতো। এখন তারা দলগতভাবে পারফর্ম করছে। আমার মনে হয় এগিয়ে যাওয়ার এটাই সেরা পন্থা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।
























