ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ভ্রমণ ভিসা সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত বার্তায় বলা হয়েছে, ভ্রমণ ভিসা অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটপ্রদানকারী শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
আরও পড়ুন <<>> বাংলাদেশে ‘নতুন চাঁদ’ দেখার অনুকূল সময় প্রায় ৫০ মিনিট
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, বি১ বা বি২ ভিসায় সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে থাকা হলেও যদি কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়া হয়, তা ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এর ফলে ভবিষ্যতে ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































