Apan Desh | আপন দেশ

বিশ্বে ইসলাম ধর্মের অনুসারী সবচেয়ে দ্রুত বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২১:৫০, ১১ জুন ২০২৫

আপডেট: ২২:২৭, ১১ জুন ২০২৫

বিশ্বে ইসলাম ধর্মের অনুসারী সবচেয়ে দ্রুত বাড়ছে

বিশ্বে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়ছে এবং বর্তমানে মুসলিমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীতে পরিণত হয়েছে। গত সোমবার পিউ রিসার্চ সেন্টারের ‘গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ স্টাডি’-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিউ রিসার্চ সেন্টার বলছে, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্ব পর্যায়ে ধর্মীয় গোষ্ঠীগুলোর জনসংখ্যার পরিবর্তন বিশ্লেষণ করে তারা এ ফলাফল পেয়েছে। সমীক্ষায় দেখা গেছে, এ সময়ের মধ্যে বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা অতি দ্রুত বেড়েছে, বিপরীতে হিন্দুসহ অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা কমেছে।

পিউ রিসার্চের সমীক্ষা মতে, মুসলিম জনসংখ্যা ৩৪ কোটি ৭০ লাখ বেড়েছে। যা অন্যান্য সব ধর্মের সম্মিলিত জনসংখ্যা বৃদ্ধির চেয়েও বেশি।

২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বব্যাপী মুসলিমদের সংখ্যা ২১ শতাংশ বেড়ে ২০০ কোটি হয়েছে। পিউ রিসার্চ বলছে, মুসলিমদের সংখ্যা বিশ্বের বাকি ধর্মাবলম্বীদের তুলনায় দ্বিগুণ গতিতে বেড়েছে। এর ফলে, বিশ্বের মোট জনসংখ্যায় মুসলিমদের অংশ ২৪ শতাংশ থেকে বেড়ে ২৬ শতাংশ হয়েছে।

ছবি: পিউ রিসার্চ সেন্টারের সৌজন্যে

পিউ রিসার্চের প্রতিবেদনে আরও বলা হয়েছে, খ্রিস্টান ও মুসলিমদের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম গোষ্ঠী হলো ধর্মীয়ভাবে কোনো দলের সাথে যুক্ত নয় এমন ব্যক্তিরা (religiously unaffiliated)। অন্যদিকে বিশ্বের মোট জনসংখ্যার ১৫ শতাংশ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে রয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

পিউ রিসার্চের গবেষণায় দেখা গেছে, মুসলিম জনসংখ্যা সব ভৌগোলিক অঞ্চলেই বেড়েছে। তবে অঞ্চলভেদে বৃদ্ধির হারে তারতম্য রয়েছে। উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা বেড়েছে সর্বোচ্চ ৫২ শতাংশ। এর পরেই রয়েছে সাব-সাহারান আফ্রিকা, যেখানে মুসলিমদের সংখ্যা বেড়েছে ৩৪ শতাশং।

লাতিন আমেরিকা-ক্যারিবিয়ান অঞ্চল ছাড়া প্রতিটি অঞ্চলে মুসলিম জনসংখ্যা সর্বোচ্চ হারে বৃদ্ধি পেয়েছে। এ অঞ্চলে মুসলিমদের সংখ্যা ৬ শতাংশ বেড়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমদের সংখ্যা বেড়েছে ২৬ শতাংশ।

সমীক্ষায় দেখা গেছে, , বিশ্বের এক-তৃতীয়াংশ মুসলিম ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়া বাস করে। ২০২০ সাল পর্যন্ত ভারতে প্রায় ২১ কোটি ৩০ লাখ মুসলিম বাস করে, যা দেশটির মোট জনসংখ্যার ১৫ শতাংশ। অন্যদিকে ইন্দোনেশিয়ায় বাস করে ২৪ কোটি মুসলিম, যা সারা বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার ১২ শতাংশ। এ ছাড়া পাকিস্তানসহ অন্যান্য ১০টি দেশে ১৩০ কোটি মুসলিম বাস করে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র