Apan Desh | আপন দেশ

ইসরায়েলে পাল্টা রকেট হামলা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯, ১০ মার্চ ২০২৪

ইসরায়েলে পাল্টা রকেট হামলা হিজবুল্লাহর

ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলায় অন্তঃসত্ত্বাসহ দক্ষিণ লেবাননে পাঁচজন নিহত হয়েছে। এর জবাবে উত্তর ইসরায়েলে কয়েক ডজন রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। রোববার (১০ মার্চ) গোষ্ঠীটি এ তথ্য জানায়। এর আগের দিন ইসরায়েলের হামলায় তিনজন সদস্য হারায় হিজবুল্লাহ। 

সশস্ত্র গোষ্ঠীটি বলছে, এদিন সকালে ইসরায়েলের মেরন গ্রামে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে তারা। গ্রামটি সীমান্ত থেকে আট  কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে একটি বিমান নিয়ন্ত্রণ ঘাঁটি রয়েছে। বছরের শুরু থেকে এতে বেশ কয়েকবার ইরান-সমর্থিত গোষ্ঠীটি হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সাইরেন বেঁজে ওঠার পর লেবানন থেকে উত্তর ইসরায়েলি ভূখণ্ডের দিকে আসা প্রায় ৩৫ রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ভূপাতিত করা হয়েছে।  

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনী রাতে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালায়। এর মধ্যে একটি ছিল সামরিক স্থাপনা, যেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের চিহ্নিত করা হয়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের