Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে মৃত্যু ৭, রেকর্ড ভর্তি ২২৪৯

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৬, ২৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে মৃত্যু ৭, রেকর্ড ভর্তি ২২৪৯

ছবি: আপন দেশ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাত জন মারা গেছেন। একই সময়ে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট চার জনের মৃত্যু হয়েছে। ঢাকা দক্ষিণ, খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

এছাড়া একদিনে বছরের রেকর্ড সংখ্যক দুই হাজার ২৪৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৮৪ জন মারা গেছেন।

আরও পড়ুন <<>> হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৩ হাজার ৯৪৮ জন।

এর আগে, গত ১১ অক্টোবর ২ হাজার ১৯৩ জন, ১২ অক্টোবর ২ হাজার ১৬৭, ২৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ ও ১৮ অক্টোবর ২ হাজার ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চলতি বছর ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জন করে মারা গেছে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়