Apan Desh | আপন দেশ

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যায়নি বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৯, ২০ সেপ্টেম্বর ২০২৬

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যায়নি বিরোধী দল

ফাইল ছবি

সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে হয়েছে। তবে এতে অংশ নেয়নি বিরোধী দল জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠক শুরু হয়। এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্ব করেন।

জানা যায়, বৈঠকে জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

আরও পড়ুন <<>> ভ্যাট রিটার্নে ১১ খাত বাধ্যতামূলক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এনডিএম, আমজনতার দল, ইসলামী ঐক্যজোট, ভাসানী জনশক্তি পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, জমিয়তে ওলামায়ে ইসলাম, গণফোরাম ও গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরা এ বৈঠকে যোগ দিয়েছেন।

এর আগে, গত ৪ আগস্ট বিশেষ কমিটির প্রথম বৈঠক হয়েছিল। সে বৈঠকে রাজনৈতিক দল, সংবিধানবিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যমের সম্পাদকসহ অংশীজনদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজকের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়