Apan Desh | আপন দেশ

সেপ্টেম্বরের ১৫ দিনে হামে ৬৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বরের ১৫ দিনে হামে ৬৩ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেপ্টেম্বরের ১৫ দিনে মৃত্যের সংখ্যা দাঁড়ালো ৬৩ জন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১ সেপ্টেম্বরের শুরুতে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ছিল ৯৭৩ জন। ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে। অর্থাৎ, এ ১৫ দিনে মৃত্যু বেড়েছে ৬৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে ঢাকাতেই মারা গেছেন চারজন। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৮৪ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১৯৭, চট্টগ্রামে ২৮১, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৮২, খুলনায় ৯৮ এবং রংপুরে ১৯ জন রয়েছেন।

আরও পড়ুন <<>> হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, সাত মাসে ১০৩০

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২০ হাজার ২০১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৩৬ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়