ছবি : আপন দেশ
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এ উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৯৪০ শিশু।
শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯৪০ শিশুর মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৮৭৬ শিশু।
আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। এসময়ের মধ্যে ১৮ হাজার ২০৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
আরও পড়ুন <<>> অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৮২৯ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ৯২৮ শিশু।
আপন দেশ/এসএস





































