Apan Desh | আপন দেশ

হামে শিশু মৃত্যু ৮০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৮, ২২ জুলাই ২০২৬

হামে শিশু মৃত্যু ৮০০ ছাড়াল

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৭ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় ১৩৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪১ জনে।

আরও পড়ুন <<>> ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯০৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৮ জন। তাদের মধ্যে ৯৯ হাজারের বেশি রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়