Apan Desh | আপন দেশ

মারা গেছেন কনটেন্ট নির্মাতা সায়নী চক্রবর্তী

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৯, ২৯ মে ২০২৬

মারা গেছেন কনটেন্ট নির্মাতা সায়নী চক্রবর্তী

ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা সায়নী চক্রবর্তী মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে অনুসারীদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসাত্মক ভিডিও এবং পোষ্য প্রাণীদের নিয়ে কনটেন্ট তৈরির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছিলেন।

বিশেষ করে তার আদরের পোষ্য ‘সুন্দরী’কে ঘিরে তৈরি ভিডিওগুলো দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ছিল। গরু, কুকুরসহ বিভিন্ন প্রাণীকে নিয়ে তার সহজ-সরল উপস্থাপনা সামাজিক মাধ্যমে আলাদা পরিচিতি এনে দেয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি সায়নীর গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছিল। জীবনের এ আনন্দঘন মুহূর্তের ছবিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। কিন্তু সে হাসিমাখা পোস্টের কয়েক দিনের মধ্যেই তার মৃত্যুর খবর আসে।

আরও পড়ুন <<>> ’আমাকে এখনই আনফলো করুন’

জানা গেছে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সায়নী। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনও তার মানসিক চাপে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সায়নী ও তার মা মলি চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ছিলেন। মা-মেয়ের যৌথ পেজের পাশাপাশি তাদের আলাদা পেজও ছিল। মৃত্যুর একদিন আগেও পোষ্য ‘সুন্দরী’কে নিয়ে নতুন ভিডিও প্রকাশ করা হয়েছিল।

বৃহস্পতিবার (২৮ মে) সকালেও মলি চক্রবর্তীর পেজে কয়েকটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে পোষ্যদের দেখা গেলেও সায়নী ছিলেন না। কয়েক ঘণ্টা পরই আসে তার মৃত্যুর খবর।

মেয়ের মৃত্যু নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মলি চক্রবর্তী। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সায়নীর অনুসারীরা শোক ও সমবেদনা জানাচ্ছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়