সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি
আগামী জুলাই মাসে এক লাখ স্বাস্থ্যকর্মী নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, তার মধ্যে থাকবে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরদার মো. সাখাওয়াত বলেন, নরসিংদী জেলাকে নিয়ে কয়েক হাজার কোটি টাকার পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী পাঁচ বছরে মনোহরদী বেলাবো এর এক ইঞ্চি রাস্তাও কাঁচা থাকবে না।
আরও পড়ুন <<>> হাম উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু
বেলাবো উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেলাবো উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব ও বেলাবো থানার ওসি এসএম আমানুল্লাহসহ রাজনৈতিক নেতারা।
আপন দেশ/এসএস




































