ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম সন্দেহে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও এক হাজার ১৬৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার (০৩ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৬৬ জন। এছাড়া গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৯১ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৫ জন, গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা পাঁচ হাজার ৩১৩ জন।
১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪ হাজার ৯০ জন।
আরও পড়ুন <<>> হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৯ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৪৪ জনের মৃত্যু হয়েছে।
আপন দেশ/এসএস


































