Apan Desh | আপন দেশ

মাল্টি ভিটামিন ইচ্ছেমতো খাওয়া ঠিক? 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৭, ৩০ মার্চ ২০২৪

মাল্টি ভিটামিন ইচ্ছেমতো খাওয়া ঠিক? 

অন্যান্য পুষ্টিগুণের মতোই ভিটামিন শরীরের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্ন খাবার যেমন মাছ, মাংস ও শাকসবজি থেকে শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন পাওয়া যায়। তবে সবরকম খাবার অনেকেই খান না বা খেতে চান না। এ কারণে অনেকেই ভিটামিনের ঘাটতি পূরণে আলাদা সাপ্লিমেন্ট খান। তবে বিশেষজ্ঞদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট কিনে খাওয়ার ফল ভয়ানক হতে পারে। ভারতীয় গণমাধ্যম আইএএনএসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ভিটামিন মূলত বয়স্ক ব্যক্তি ও গর্ভবতী নারীদের জন্য বেশি প্রয়োজন হয়। এর বাইরেও কোনও শারীরিক সমস্যা থাকলে ভিটামিন সাপ্লিমেন্ট খেতে হয়। তবে সেটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত‌। তা না হলে হজমের সমস্যা, কিডনির সমস্যা এমনকি হার্টের সমস্যাও দেখা দিতে পারে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কোনও চিকিৎসা বা চিকিৎসকের অনুমতি ছাড়াই ওষুধ খাওয়া শরীরের পক্ষে বিপজ্জনক হতে পারে। এতে বমি, মাথা ঘোরা, পেটে ব্যথা হতে পারে। এছাড়াও বেশ কিছু অঙ্গের ক্ষতি করে প্রেসক্রিপশন ছাড়া ভিটামিন খাওয়ার প্রবণতা।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনেকেই সুগার, উচ্চ রক্তচাপের সমস্যার কারণে চিকিৎসকের দেয়া কিছু নির্দিষ্ট ওষুধ খান। এরপর নিজের ইচ্ছামতো ভিটামিন সাপ্লিমেন্ট খেলে তা সমস্যা তৈরি করতে পারে। কারণ কিছু ওষুধের সঙ্গে বিক্রিয়া করতে পারে‌ ভিটামিনগুলো। তার ফলে শরীরের উপর বিরূপ প্রভাব পড়বে।

বিশেষজ্ঞদের মতে, সবার মাল্টি ভিটামিনের প্রয়োজন পড়ে না। সাধারণ ফল, শাকসবজি, ডাল, বীজজাতীয় খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন শরীর পায়। এর বাইরে আলাদা করে সাপ্লিমেন্ট খাওয়ার প্রয়োজন হয় না। তাদের ভাষায়, এই খাবারগুলো না খেয়ে শুধু ভিটামিন খাওয়াও মোটে ঠিক নয়। এতে শরীর অন্যান্য জরুরি পুষ্টিগুণ পায় না যা মাল্টি ভিটামিনে থাকে না। এছাড়া, বয়স, লিঙ্গ ও শারীরিক সমস্যা বুঝে ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়া উচিত। তা না হলে শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

আপন দেশ/এসএমএ

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ