ফাইল ছবি
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু করা এ অভিনেত্রী সময়ের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নায়িকা হিসেবে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় আসেন তিনি।
সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে গুঞ্জনকে স্বাভাবিকভাবেই দেখার কথা জানিয়েছেন দিঘী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী। তাকে ঘিরে কী ধরনের আলোচনা হচ্ছে কিংবা সেসবের উৎস কোথায়, তা নিয়ে খুব একটা মাথা ঘামান না বলে জানান তিনি।
দিঘীর মতে, শোবিজে কাজ করলে ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা ছড়ানো স্বাভাবিক।
প্রসঙ্গে প্রার্থনা ফারদিন দিঘী বলেন, আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।
আরও পড়ুন <<>> গালিকাণ্ডে পরীমণির পাশে তসলিমা নাসরিন
গুঞ্জন নিয়ে অযথা আলোচনা কিংবা ব্যাখ্যা দেয়ার পক্ষেও নন এ অভিনেত্রী। বরং বিনোদন অঙ্গনের একজন শিল্পী হিসেবে এসব বিষয় স্বাভাবিকভাবে নেয়া উচিত বলে মনে করেন তিনি।
দিঘীর মতে, একজন গণমাধ্যমকর্মী কিংবা শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে। তাই প্রতিটি আলোচনাকে গুরুত্ব দিয়ে প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































