Apan Desh | আপন দেশ

নিউইয়র্কে লাল টুকটুকে প্রভা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৬, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৪৯, ১ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে লাল টুকটুকে প্রভা

ছবি ফেসবুক থেকে নেয়া

দীর্ঘ ক্যারিয়ারে বহু উত্থান-পতন ও ব্যক্তিগত জীবনের ঝড় পেরিয়ে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ছোটপর্দার আলোচিত সমালোচিত এ নায়িকা। সেখানে দারুন সময় পার করছেন তিনি।

মার্কিন মুল্লুকের নানা জায়গায় ঘুরছেন তিনি। এরইমধ্যে ভ্রমণবিলাসী একজন তারকা হিসেবে পরিচিতি পেয়েছেন। তার নানা জায়গায় বেড়ানোর ঝলক প্রায়ই দেখা যায় সামাজিক মাধ্যমে। দেশ-বিদেশের নানা দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। 

এবার সে ধারাবাহিকতায় দেখা গেল নিউইয়র্কের আয়নাঘরে প্রভা।  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্যতিক্রমী এক পর্যটনকেন্দ্রে তোলা কিছু ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি। চারপাশের আয়না ও কাচের প্রতিফলনে তৈরি হয়েছে এক দৃষ্টিনন্দন দৃশ্য। রৌদ্রোজ্জ্বল দিনের আলোয় লাল পোশাকের সঙ্গে আয়নাঘরের ঝলমলে পরিবেশ ছবিগুলোতে যোগ করেছে ভিন্নমাত্রা। এদিন প্রভার পরনে ছিল নেটের পেটাল স্লিভসের বেল্টযুক্ত ক্ল্যাসিক ড্রেস। 

আরও পড়ুন<<>>হ্যালোইনে মায়ের ‘নাগিন’ রূপে জাহ্নবী কাপুর

নিউইয়র্কের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সামিট ওয়ান ভ্যান্ডারবিল্টে তোলা ছবিগুলোতে প্রভাকে দেখা গেছে টুকটুকে লাল পোশাকে। পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটে লাল লিপস্টিক, কানে ছোট পার্লের দুল। কাঁধে ছিল লম্বা চেনের স্টাইলিশ ব্যাগ। খোলা চুলে সাবলীল ভঙ্গিতে ক্যামেরায় ধরা দিয়েছেন এ অভিনেত্রী। 

ম্যানহাটনের মিডটাউন এলাকায় সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট। এটি কেবল পর্যবেক্ষণকেন্দ্র নয়, বরং আধুনিক প্রযুক্তি ও শিল্পের সমন্বয়ে তৈরি এক ব্যতিক্রমী পর্যটন অভিজ্ঞতা। আয়নাঘেরা কক্ষ, কাচের তৈরি মিরর স্কাই বক্স এবং নানা ধরনের অপটিক্যাল ইল্যুশন প্রভার মতো পর্যটকদেরও বন্দি করে ফেলে। 

আর নিউইয়র্ক শহরের আকাশচুম্বী ভবনগুলোর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের পাশাপাশি এখানে পাওয়া যায় ভিন্নধর্মী ছবি তোলার সুযোগ। প্রভার সাম্প্রতিক ছবিগুলোতেও সেই আয়নাবাজির জাদু যেন নতুন করে ধরা দিয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়