Apan Desh | আপন দেশ

হ্যালোইনে মায়ের ‘নাগিন’ রূপে জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২১, ১ নভেম্বর ২০২৬

হ্যালোইনে মায়ের ‘নাগিন’ রূপে জাহ্নবী কাপুর

ছবি : সংগৃহীত

হ্যালোইনের দিনে বিশ্বজুড়ে তারকারা যখন নানা ভীতিকর আর অদ্ভুত পোশাকে সাজতে ব্যস্ত, তখন এক অনবদ্য ও আবেগঘন সাজে নেটদুনিয়ায় ঝড় তুললেন জাহ্নবী কাপুর। 

হ্যালোইন উদযাপনে নিজের প্রয়াত মা সুপারস্টার শ্রীদেবীর ১৯৮৬ সালের সুপারহিট সিনেমা ‘নাগিন’-এর সেই কালজয়ী রূপ পুনর্নির্মাণ করেছেন জাহ্নবী।

শ্রীদেবীর সেই বিখ্যাত নাগিন রূপ ফুটিয়ে তুলতে জাহ্নবী বেছে নিয়েছিলেন হুবহু একই ধাঁচের গোলাপি লেহেঙ্গা, মানানসই অলঙ্কার ও হেয়ারস্টাইল। 

কেবল একাই নন, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ওরিকে সঙ্গে নিয়ে সিনেমার জনপ্রিয় পোস্টার এবং বেশ কয়েকটি স্মরণীয় মুহূর্ত নতুন করে শুট করেন তিনি।

পোস্টটি শেয়ার করে জাহ্নবী লেখেন, পছন্দের চরিত্রে সাজাটাই হ্যালোইনের আনন্দ। কখনো তা ভীতিকর, কখনো মজার, আবার কখনো কাউকে শ্রদ্ধা জানানোর মাধ্যম। আমার মা, ঋষি আঙ্কেল আর অমরীশ পুরী স্যারের চেয়ে বড় আইকন আর কে হতে পারে।

আরও পড়ুন <> বাথরুমে পড়ে বলিউড নির্মাতার মৃত্যু

সামাজিক মাধ্যমে ছবিগুলো পোস্ট হতেই কমেন্ট বক্সে বলিউডের বড় বড় তারকারা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কারিনা কাপুর মন্তব্য করেন, দারুণের থেকেও অনেক বেশি ভালো হয়েছে।

অন্যদিকে কারিশমা কাপুরও রিয়েক্ট করেছেন হার্ট ইমোজি দিয়ে।

শ্রীদেবী মানেই হিন্দি সিনেমা দুনিয়ার এক অমর অধ্যায়। ‘সদমা’, ‘চাঁদনি’, ‘মি. ইন্ডিয়া’ থেকে শুরু করে ‘ইংলিশ ভিংলিশ’, প্রতিটি সিনেমাতেই তিনি নিজের জাত চিনিয়েছেন। মায়ের মৃত্যুর এতদিন পর হ্যালোইনে জাহ্নবীর এই শৈল্পিক শ্রদ্ধাঞ্জলি কোটি কোটি সিনেমা প্রেমীর মন ছুঁয়ে গেছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়