Apan Desh | আপন দেশ

নিরাপদ সড়ক

মার্চে সড়কে প্রাণ হারিয়েছে ৫৩২ জন

মার্চে সড়কে প্রাণ হারিয়েছে ৫৩২ জন

মার্চ মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে। এ মাসে মোট ৫৭৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৩২ জন। আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। নিহতদের মধ্যে নারী ৬৬ জন এবং শিশু ৯৮ জন। একই সময়ে নৌ ও রেলপথেও ঘটেছে একাধিক দুর্ঘটনা। ১৪টি নৌ-দুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত এবং ৩ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া ৪৮টি রেল দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) সকালে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি জানায়, ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যম ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। এতে ২০৪ জন নিহত হয়েছেন। এছাড়া বাসের যাত্রী ৪৫ জন, ট্রাক-পিকআপ-ট্রাক্টরের আরোহী ২৮ জন, প্রাইভেটকার ও মাইক্রোবাসের যাত্রী ৪৬ জন প্রাণ হারিয়েছেন।

০৫:১৮ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। পরিদর্শন শেষে তারা জানান, মহাসড়কের কোথাও যানজট নেই। যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।

০৩:৫৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ বুধবার

সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি

সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি

ঈদকে সামনে রেখে সাভারের বিভিন্ন সড়ক ও মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। তবে যানজট না থাকায় স্বস্তিতেই বাড়ি ফিরছেন যাত্রীরা। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক এবং আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাজার বাসস্ট্যান্ড, বাইপাইল, ডিইপিজেড, বলিভদ্র, শ্রীপুর, জামগড়া, জিরাবো ও আশুলিয়াসহ বিভিন্ন পয়েন্টে গণপরিবহনের চাপ বেড়েছে। পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সাভার বাজার বাসস্ট্যান্ড, উল্লাইল, হেমায়েতপুর ও নবীনগরে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

০৮:২৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement