ছবি : সংগৃহীত
পরিবারের সঙ্গে ৪৩তম জন্মদিনের ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
এ উপলক্ষে স্বামী ভিকি কৌশল ও তাদের আট মাস বয়সি ছেলে ভিহানকে নিয়ে তোলা কিছু বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি আবেগঘন ছবি। সেখানে ক্যাটরিনাকে ছেলে ভিহানের ছোট্ট হাতে স্নেহভরে চুমু খেতে দেখা যায়। তবে সন্তানের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ছবিতে তার মুখ দেখানো হয়নি।
পোস্টে জন্মদিনের একক ছবির পাশাপাশি ভিকি কৌশলেরও একটি ঝলক রয়েছে।
ছবিগুলোর ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, সবচেয়ে মূল্যবান আশীর্বাদের জন্য আমি সবসময় কৃতজ্ঞ। এটাই ছিল আমার জীবনের সেরা জন্মদিন।
অভিনেত্রী দিয়া মির্জা পোস্টটির মন্তব্যে লেখেন, ভালোবাসা ও শুভকামনা। এ ছাড়া বাণী কাপুর, আদিতি রাও হায়দারি, নীল নিতিন মুকেশ ও জোয়া আখতারের মতো তারকারা লাল হৃদয়ের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান।
আরও পড়ুন : নিজেকে পবিত্র রাখার চেষ্টা করেছি: সাই পল্লবী
এর আগে ভিকি কৌশলও স্ত্রীর জন্মদিন উপলক্ষে একটি ছবি শেয়ার করেছিলেন। সে ছবিতে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে কেকের একটি টুকরো হাতে ক্যামেরার দিকে হাসিমুখে পোজ দিতে দেখা যায় এই তারকা দম্পতিকে। ছবির ক্যাপশনে ভিকি হিন্দিতে লিখেছিলেন, আমার প্রিয় মানুষের জন্মদিন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































