Apan Desh | আপন দেশ

নিজের নামে ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনি রায়

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:২০, ১৪ জুন ২০২৬

নিজের নামে ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনি রায়

ছবি : সংগৃহীত

সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর নিজের নামে ছড়ানো একটি গুজব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তার সম্পর্কে ছড়ানো সবচেয়ে বড় গুজবটি হলো তিনি নাকি ‘সমকামী’।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

জানা গেছে, ২০২২ সালে বিয়ে করার পর এ জুটি ২০২৬ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

ইউটিউবে মনিকা শর্মার একটি চ্যাট শোতে মৌনিকে জিজ্ঞেস করা হয়েছিল, নিজের সম্পর্কে শোনা সবচেয়ে বড় গুজব কোনটি? তিনি সরাসরি উত্তর দেন, ‘ওহ, যে আমি সমকামী।’ সুরজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার কয়েক সপ্তাহ পরই তিনি এ মন্তব্য করলেন।

বিচ্ছেদের পর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের পাশে পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন মৌনি।

বিশেষ করে বান্ধবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ৪০ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, ‘আমার ভালো-মন্দ সব সময়ে বান্ধবীরা পাথরের মতো পাশে দাঁড়িয়েছে।’ 

সেই সঙ্গে তরুণীদের অর্থনৈতিক ও মানসিকভাবে স্বাধীন হওয়ার পরামর্শ দেন তিনি।

মৌনি ও সুরজ ইনস্টাগ্রামে যৌথ বিবৃতি দিয়ে জানান যে, তারা নিজেদের ইচ্ছায় এবং ভালো সম্পর্কের মধ্য দিয়ে আলাদা হয়েছেন। তবে বিচ্ছেদ নিয়ে সমাজমাধ্যমে নানা রকম গুঞ্জন ছড়ালে সুরজ একটি আলাদা বিবৃতি দেন।

আরও পড়ুন : অপু-বুবলি ব্রাজিল, শাকিব কোন দলে?

তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, তাদের মধ্যে কোনো ঝগড়া, টাকা-পয়সার দাবি বা তৃতীয় কোনো ব্যক্তির কারণে এই বিচ্ছেদ হয়নি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়