Apan Desh | আপন দেশ

শাকিব খানের ‘রকস্টার’ পেল ‘ইউ’ সার্টিফিকেট

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৫, ২৪ মে ২০২৬

শাকিব খানের ‘রকস্টার’ পেল ‘ইউ’ সার্টিফিকেট

ছবি: আপন দেশ

ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি ‘ইউ’ সার্টিফিকেট পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক আজমান রুশো।

সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।

নির্মাতাদের মতে, এ সিনেমায় শাকিব খানকে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে। গল্প, নির্মাণশৈলী এবং চরিত্র উপস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। সিনেমাটিতে একজন রকস্টারের জীবনের উত্থান-পতন, তারকাখ্যাতির চাপ, ভেতরের মানসিক দ্বন্দ্ব এবং আবেগের গল্প তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন <<>> সেরা ছবির পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

এ সিনেমার আরেকটি আকর্ষণ হলো শাকিব খানের সঙ্গে তিন নায়িকার উপস্থিতি। তারা হলেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।

সম্প্রতি প্রকাশিত টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে। ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়