ছবি: সংগৃহীত
কপপসম্রাট মাইকেল জ্যাকসনে জীবনভিত্তিক বায়োপিক ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ সাফল্য দেখাচ্ছে। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দর্শকদের আগ্রহে সিনেমাটি একের পর এক রেকর্ড গড়ছে।
মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমাটির বৈশ্বিক আয় প্রায় ৭৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে। বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই এটি ৮০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করবে।
গত সপ্তাহেই আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আরও প্রায় ২ কোটি ৮৫ লাখ ডলার আয় করেছে। এর মধ্যে উত্তর আমেরিকার বাজার থেকে এসেছে প্রায় ৩১ কোটি ৯০ লাখ ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৪৬ কোটি ৮০ লাখ ডলার।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এ ধারা অব্যাহত থাকলে ‘বোহেমিয়ান র্যাপসোডি’এর ৯১ কোটি ১০ লাখ ডলারের আয়ও ছাড়িয়ে যেতে পারে ‘মাইকেল’। সেক্ষেত্রে এটি ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা মিউজিক্যাল বায়োপিক হয়ে উঠতে পারে।
সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকা। আন্তর্জাতিক পরিবেশনায় রয়েছে ইউনিভার্সাল পিকচারস এবং যুক্তরাষ্ট্রে পরিবেশনার দায়িত্বে আছে লায়ন্সগেট।
আরও পড়ুন <<>> শাজাফরকে আইনি নোটিশ পাঠাল আরসালান বাট
অন্যদিকে দ্য ডেভিল উইয়ার্স প্রাডা ২’ ও বিশ্বব্যাপী বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। সিনেমাটির আয় ইতোমধ্যে ৬০ কোটি ডলার ছাড়িয়েছে। শুধু আন্তর্জাতিক বাজার থেকেই এসেছে প্রায় ৪০ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে নতুন মুক্তিপ্রাপ্ত ‘দ্য ম্যান্ডালোরিয়ান এবং গ্রোগু’ আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। ৫১টি অঞ্চলে মুক্তি পেয়ে সিনেমাটি আয় করেছে প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলার। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহান্তেই এর আয় দাঁড়িয়েছে ৮ কোটি ২০ লাখ ডলারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































